এগ্রো প্রজেক্টের জন্য ২ থেকে ৫ বিঘা নিষ্কণ্টক জমি ক্রয়ের বিজ্ঞপ্তি
Contact Seller
Last updated Apr 24, 2026
Preview
Preview
Overview
Property Id
13476
Description
আমরা কতিপয় বন্ধু মিলে ব্যক্তিগত উদ্যোগে একটি সম্মিলিত এগ্রো-ফার্মিং (কৃষি ভিত্তিক প্রজেক্ট) করার পরিকল্পনা করছি। এই উদ্দেশ্যে নিম্নলিখিত এলাকাগুলোতে সাশ্রয়ী মূল্যে জমি ক্রয়ের জন্য সরাসরি মালিক বা নির্ভরযোগ্য প্রতিনিধিদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করছি। পছন্দনীয় অবস্থান: • গাজীপুর: হাইওয়ের আশেপাশে (মাওনা, রাজেন্দ্রপুর বা শ্রীপুর সংলগ্ন)। • সাভার/হেমায়েতপুর: হাইওয়ে বা বিরুলিয়া এলাকা। • ঢাকা দক্ষিণ: মাওয়া রোড (পদ্মা সেতু সংযোগ সড়ক) অথবা কেরাণীগঞ্জ। • পূর্বাচল: রূপগঞ্জ বা এর সংলগ্ন এলাকা। জমির প্রয়োজনীয় বিবরণ: ১. জমির পরিমাণ: ২ বিঘা থেকে ৫ বিঘা (এক দাগে বড় প্লট অগ্রাধিকার)। ২. রাস্তা: ভারী যানবাহন বা ট্রাক চলাচলের সুবিধার্থে জমির সামনের রাস্তা অবশ্যই ২৫ থেকে ৩০ ফিট প্রশস্ত হতে হবে। ৩. জমির ধরণ: উঁচু জমি অথবা নিচু জমি (ডোবা/নাল) উভয়ই বিবেচনা করা হবে, যদি দাম তুলনামূলক সাশ্রয়ী ও প্রতিযোগিতামূলক হয়। ৪. কাগজপত্র: সিএস, এসএ, আরএস খতিয়ান এবং নামজারি আপ-টু-ডেট থাকতে হবে। জমি সম্পূর্ণ নিষ্কণ্টক ও বায়ার্ড-ফ্রি হওয়া আবশ্যক। বিশেষ দ্রষ্টব্য: যেহেতু এটি আমাদের বন্ধুদের একটি ব্যক্তিগত ও সীমিত বাজেটের কৃষি উদ্যোগ, তাই যারা সরাসরি মালিক বা প্রকৃত মূল্যে জমি দিতে পারবেন তারাই যোগাযোগ করুন। অযৌক্তিক বা উচ্চমূল্যের প্রস্তাব দিয়ে সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আগ্রহীগণ জমির অবস্থান, রাস্তার বিবরণ এবং প্রত্যাশিত মূল্য লিখে ইনবক্স করুন অথবা নিচের নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। যোগাযোগ: তারেক মুহাম্মদ মোবাইল: