শ্রীনগর কয়কীর্ত্তন বটতলার ২৫০ মিটার দক্ষিণ দিকে কাদুরগাঁও মৌজায় এখনই বাড়ি করার উপযোগী ৪৯ শতাংশ জমি বিক্রয় হবে। ঢাকা-দোহার হাইওয়ে সংলগ্ন দামলা সরকারি প্রাইমারি স্কুলের সামনে থেকে জমিতে যাওয়ার রাস্তা আছে। এছাড়া হাইওয়ে সংলগ্ন কয়কীর্ত্তন বটতলার দক্ষিণ দিকের নার্সারির পাশের রাস্তা দিয়েও জমিতে যাওয়া যায়। এর আশেপাশে একাধিক জনবসতি বা বসতবাড়ি আছে। এখনই বিদ্যুৎ সংযোগ নেওয়া যাবে। জমির উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিক ভরাট করা আছে এবং এর পশ্চিমদিকে রয়েছে যাতায়াতের রাস্তা। সামান্য দূরে একাধিক হাসপাতাল, ক্লিনিক, মসজিদ, হাটবাজার, সুপারশপ, স্কুল, কলেজ, কমিউনিটি সেন্টার,সরকারি- বেসরকারি ব্যাংক, অফিস আছে। ঢাকার পোস্তগোলা বা বাবুবাজার থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে প্রায় ৪০ মিনিটে কয়কীর্ত্তন বা দামলায় নেমে জমিতে যাওয়া যায়। এটি নামজারিকৃত, ভেজালমুক্ত ও নিষ্কন্টক। প্রতি শতাংশ জমির মূল্য ২,৫০,০০০ টাকা।